BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ১১১ পিস ট্যাপেন্টাডল ও ১০ লিটার মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে ১১১ পিস ট্যাপেন্টাডল ও ১০ লিটার মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ‘ ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ লিটার দেশীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে আদমদীঘির বিভন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার খাড়িয়াকান্দি মধ্যপাড়ার আব্দুল হামিদের ছেলে রায়হানুল ইসলাম রবিন (৬২), ডালম্বা গ্রামের হারেজ মিয়ার ছেলে আব্দুর রহিম (৩০) ও বামনীগ্রামের শামসুর রহমানের ছেলে গোলাম মোর্শেদ ((২৬)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আদমদীঘি উপজেলা খাড়িয়াকান্দি মধ্যপাড়া নিজ বাড়ি থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়হানুল ইসলাম রবিনকে, ডালম্বা গ্রাম এলাকা থেকে ৪১ পিস ট্যাপেন্টাডলসহ আব্দুর রহিম এবং বড় আখিড়া চাকীর দিঘির সামনে থেকে গোলাম মোর্শেদকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক