BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২

আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে নাফিরুল ইসলাম (২১) একই গ্রামের মইন উদ্দিনের ছেলে হৃদয় (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামে জনৈক বাদশা তালুকদারের মেইল ঘরের সামনে রাস্তায় মাদক বিক্রয় করা হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানায় উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি নাফিরুল ইসলাম ও হৃদয়কে নেশার ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী