BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আদমদীঘিতে সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি স্বরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আদমদীঘির ছাতিয়ানগ্রাম যুব সমাজের আয়োজনে বুধবার (২৫মার্চ) বিকেল ৩টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এই খেলায় অংশ গ্রহন করে, আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি বনাম সান্তাহার ফুটবল একাডেমি।

নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি- ১০-৯ গোলে সান্তাহার ফুটবল একাডেমিকে হারিয়ে আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি জয়ী হয়।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে খেলাটি উদ্বোধন ও বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্ততফা, মহসিন আলী টুকু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন, সান্তাহার পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মুক্তা, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল আলম।

পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্বে করেন. বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান ফটিক। খেলাটি পরিচালনা করেন, মাহমুদুল হক শিপন তাকে সহযোগিতা করেন রাকিব হোসেন ও নাহিদ হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ