BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে মানুষরে মাথার চুল চুরি মামলা গ্রেপ্তার-১

আদমদীঘিতে মানুষরে মাথার চুল চুরি মামলা গ্রেপ্তার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে দোকান ঘরের সার্টার ভেঙ্গে মানুষের মাথার চুল চুরি মামলায় আব্দুর রহিম প্রামানিক (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় চুরি যাওয়া চুলের মধ্যে ৫শ ১০ গ্রাম চুল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাতে তাকে আদমদীঘির তিলছ জয়দেবপুর তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম প্রামানিক আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলছ জয়দেবপুর গ্রামের মৃত হশমত প্রামানিকের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার শিববাটী বাজারের নজরুল ইসলাম নামের এক ব্যক্তি শিববাটী বাজারে ডিম, হাঁস, মুরগীর ফইরা ও মানুষের মাথার চুল কেনাবেচার ব্যবসা করে আসছে। গত ১৮ অক্টোবর রাতে শিববাটী বাজারে তার দোকান ঘরে সার্টারে তালা বন্ধ করে বাসায় যান। ওই রাতেই দোকান ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্র ঘরের ভিতর রাখা মানুষের মাথার ২০ থেকে ৩০ কেজি চুল যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫০ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় তিলছ জয়দেবপুর গ্রামের আব্দুর রহিম প্রামানিকসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ গত মঙ্গলবার ভোর রাতে আব্দুর রহিম প্রামানিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার ও চুরি যায়া মানুষের মাথার চুলের মধ্যে ৫শ ১০ গ্রাম চুল উদ্ধার করেন।

মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক হজরত আলী জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রহিম প্রামানিককে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া