BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে মাদক সেবীসহ বিভিন্ন মামলায় ৯জন গ্রেপ্তার-১০ পিস ইয়াবা উদ্ধার

আদমদীঘিতে মাদক সেবীসহ বিভিন্ন মামলায় ৯জন গ্রেপ্তার-১০ পিস ইয়াবা উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনকারিসহ বিভিন্ন মামলায় ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে বিশেষ অভিযানে এদের গ্রেপ্তার ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আদমদীঘি থানা সুত্রে জানাযায়, শনিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য সেবন কালে আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফ ইসলাম, ডহরপুর গ্রামের সুন্দর আলীর ছেলে হায়দার আলী, কলসা কোচকুড়ি পাড়ার সাইফুল ইসলামের ছেলে রায়হান ওরফে রাব্বী ও ছোট জিনইর গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন সরদার।

সান্তাহার সিভিল কলোনী এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মালশন গ্রামের মজিবর রহমানের ছেলে জামিল হোসেন ও চা-বাগান এলাকার অফুর শেখের ছেলে রুবলে হোসেন।

এছাড়া হামলা মারপিটও চুরি সংক্রান্ত মারপিট মামলায় উজ্জলতা গ্রামের রুহুল কুদ্দুছ ওরফে বকুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে আমিনুল ইসলাম এবং আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মুলে সান্তাহার নতুন বাজার এলাকার রুহুল আলীর ছেলে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার