BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বীর মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দিন, কাবিল উদ্দিন, আব্দুল আলিম, আবেদ আলী, তাজ উদ্দিন, আমজাদ হোসেন, মজনুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত