BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে বিয়ের আবদার না মানায় যুবকের আত্মহত্যা

আদমদীঘিতে বিয়ের আবদার না মানায় যুবকের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিয়ের করার আবদার কালক্ষেপন করায় পিতামাতার উপড় অভিমান করে জামিউল ইসলাম (২১) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে আদমদীঘি উপজেলার দেলুঞ্জ গ্রামের মনসুর আলী মিঠুর ছেলে শনিবার (২২ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার দেলুঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামের মনসুর আলী মিঠুর ছেলে জামিউল ইসলাম বিয়ে করার জন্য পিতামাতার কাছে আবদার করে। তার পিতামাতা ৩/৪ মাস পর বিয়ে করাবে বলে জামিউল ইসলামকে জানান। কিন্তু সে কালক্ষেপন না করার জন্য পিতামাতার নিকট আবদার করে।

কিন্তু সময় মতো তাকে বিয়ে না করানোর জন্য জামিউল ইসলাম তার পিতামাতার উপড় অভিমান করে শনিবার দুপুরে নিজ বাড়ির মাটির দ্বিতলা ঘরের তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় থানায় জানানোর পর পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মামলা করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার