BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে বিএনপি মহিলা দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘিতে বিএনপি মহিলা দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে মহিলা দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত বগুড়া-৩ আসনে এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার।

আরো বক্তব্য রাখেন,আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নসরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভানেত্রী এইচ এম মুক্তা বেগম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মতিন, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহানুর রহমান তালুকদার মজনু, খোরশেদ আলম মুক্তাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, ফ্যাসিবাদীদের সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে বগুড়া জেলার মানুষ। এই জেলার মানুষ হলেই তারা বাধাগ্রস্ত হতো কর্মস্থানে। তাই আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এই জেলার মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তিই পারে বাংলাদেশে পুনঃগনতন্ত্র প্রতিষ্ঠা করতে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত