আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ মাদক সেবনকারি, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলায় ১৯জনকে গ্রেপ্তার এবং আল সাফা নামের একজনের নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে আদমদীঘির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযানে মাদক সেবনের অভিযোগে আদমদীঘির কলসা রথবাড়ি এলাকার সিরাজ শেখের ছেলে নুর মোহাম্মাদ, তিয়রপাড়ার আজিজুর হাকিমের ছেলে আকাশ সরদার, নামাপোওতা গ্রামের দুলাল হোসেনেরে ছেলে মানিক হোসেন, সান্তাহার স্টেশন কলোনীর আশকর আলীর ছেলে আব্দুল করিম, নিমাইদীঘি গ্রামের খাদেম আলীর ছেলে সিরাজ আলী, ছাত্তার শেখের ছেলে রনি রায়হান, উথরাইল গ্রামের আশরাফুর ইসলামের ছেলে রাশেদ ইসলাম, আব্দুর রাজ্জাকের ছেলে রতন আলী, তোফাজ্জল হোসেনের ছেলে শাহিন ইসলাম ও কায়েতপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মাদ আলী, এছাড়া ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আদমদীঘির মুরইল বাজারের আল মাবুধের ছেলে আল সাফাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে চেক ডিজ-অনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী মুরইল বাজারের সামছুল হকের স্ত্রী শ্যামলী খাতুন, জিআর মামলায় কাশিমালা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মহসিন আলী, ডুমুরীগ্রামের শফিউল আলমের স্ত্রী সাবিহা খাতুন, কদমা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আলতাফ হোসেন, শাওইল বাজারের মনমত মহন্তের ছেলে শ্রী দুলাল চন্দ্র, বশিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোমেরুল হাসান, নওগাঁ সুলতানপুর এলাকার হোসেন আলীর ছেলে আমিরুল ইসলাম এবং জিআর মামলায় আদমদীঘির ঘোড়াদহ গ্রামের আফজাল শাহের ছেলে রুবেল শাহ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #















