BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে নিখোঁজের মাদরাসা ছাত্রের ১৭ দিনেও সন্ধান মিলেনি, হতাশ অভিভাবকরা

আদমদীঘিতে নিখোঁজের মাদরাসা ছাত্রের ১৭ দিনেও সন্ধান মিলেনি, হতাশ অভিভাবকরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মো: আবদুল্লাহ (১১) নামের ৫ম শ্রেনির এক মাদরাসা ছাত্র নিখেঁজের ১৭ দিন অতিবাহিত হলেও তার সন্ধান মিলেনি। ফলে সন্তান হারিয়ে তার পরিবারবর্গ হতাশায় পড়েছেন।

মো: আবদুল্লাহ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের সম্রাট হোসেনের একমাত্র ছেলে।

এ ঘটনায় গত ২৫ অক্টোবর নিখোঁজ ছাত্রের বাবা সম্্রাট হোসেন আদমদীঘি থানায় একটি নিখোঁজ বিষয়ক সাধারণ ডায়েরি করেন।

জানাযায়, মো: আবদুল্লাহ একই গ্রামে অন্তাহার ইসলামিয়া দাখিল মাদরাসার ৫ম শ্রেনির ছাত্র। তার বাবা একজন ট্রাক্টর চালক। তিনি চাপাইনবাবগঞ্জ থাকেন। সে সুবাদে মো: আবদুল্লাহ দাদা আবুল কালামের বাড়ি অন্তাহার গ্রামে থেকে পড়াশুনা করে। গত ২৪ অক্টোবর সকালে মাদরাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর দাদা বাড়িতে ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজখুঁজি করেও তার কোন সন্ধান মিলেনি। এঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়।

অন্তাহার ইসলামি দাখিল মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান উক্ত দিনে সে মাদরাসায হাজির ছিলনা। মো: আবদুল্লাহর বাবা সম্রাট হোসেন জানান, ছেলে নিখোঁজ বিষয়ে থানায় জিডি ও পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও অদ্যবদি তার সন্ধান মিলছেনা। ফলে সে জীবিত রয়েছে কিনা তা নিয়ে আমরা হতাশায় রয়েিেছ।

এ ঘটনার আদমদীঘি থানার তদন্তকারি উপ-পরিদর্শক আরাফাত হোসেন জানান, এখন পর্যনত কোন সন্ধান মেলেনি। তবে চেষ্টা চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ