BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ধারালো বটি নিয়ে মানুষের উপড় চড়াও, নারী গ্রেপ্তার

আদমদীঘিতে ধারালো বটি নিয়ে মানুষের উপড় চড়াও, নারী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ধারালেঅ বটি নিয়ে সাধারণ মানুষদের ধাওয়া ও চড়াও হওয়া ঘটনায় বুলবুলি বেগম (২৬) নামের স্বামী পত্যিক্তা এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় তাকে আদমদীঘির দত্তবাড়িয়া গুচ্ছ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুলি বেগম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের খোকা মন্ডলের গ্রামের মেয়ে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামের ওই নারী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতে ধারালো বটি নিয়ে গুচ্ছগ্রামের লোকজনের পিছনে ধাওয়া করছে। বিষয়টি ৯৯৯ নম্বরে মাধ্যমে সংবাদ পেয়ে থানার উপ পরিদর্শক হজরত আলী ফোর্সসহ ঘটনাস্থলে যান। সেখানে উক্ত নারীকে উত্তেজিত অবস্থায় তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুলবুলির বিরুদ্ধে বিড়াল বটি দিয়ে জবাই করে হত্যা সংক্রান্ত আদমদীঘি থানা ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন বাদি হয়ে একটি জিডি করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী ঝগড়াটে ও বদমেজাজি ছিল। তাকে আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার