BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

আদমদীঘিতে তিন রাইস মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙ্গে ঢুকে ঘরে রাখা ধান ও বিপুল পরিমান বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগিরা জানান।

জানাযায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ার‌্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল রয়েছে।

শুক্রবার দিবাগত রাতে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ২০ মন ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে। একই রাকে চোরচোক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের বিপুল পরিমান বৈদ্যুতিক সংযোগ তার মেইন লাইনের খুটি থেকে কেটে চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বৈদ্যুতিক তারের আনুমানিক দাম ৪৫ হাজার টাকা বলে তারা দাবী করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ ঘটনার অভিযোগ পেয়েছেন বলে জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু – উপাচার্য কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি