BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এতিম খানার শিক্ষার্থিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২০ নভেম্বর) বিকেলে আদমদীঘি আদমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার।

আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিহাব চৌধুরী, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি জুয়েল রানা, বুলু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মিলন হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব রায়হান, যুগ্ম আহবায়ক রুবেল সরদার প্রমুখ।

এই এতিম খানায় শতাধিক শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

অপরদিকে সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও পৌর শহরের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসুচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু।

উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সাগর, মাহফুজুর রানা, তুহিন চৌধুরি, মারুফ হোসেন, রজব হোসেন, শ্রী নিমাই, সোহাগ হোসেন, মামুন হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত