BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ডিপ্লোমা মেডিকেণ টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আদমদীঘিতে ডিপ্লোমা মেডিকেণ টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তাবায়নের দাবীতে সারাদেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি কর্মসুচী পালন করেছেন।

রোববার (৩০ নভেম্বর) আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপি এই কর্মসুচি চলে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ্লোমা মেডিকেল ফার্মাসিস্ট ফরহাদ হোসেন জানান, বিগত ৩০ বছর যাবত বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেডে উন্নীত করার কথা থাকলেও তা করা হয়নি।

বর্তমান সরকার ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীত করা হলেও কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেডে উন্নীত করা হয়নি। তারা বৈষম্যের শিকার হয়ে দায়িত্ব পালন করছেন। ফলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের ১০ গ্রেড বাস্তাবায়নের দাবীতে এই কর্মবিরতি কর্মসুচী পালন করছেন। তারা তাদের দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার