আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার আদমদীঘিতে ইফতার সামগ্রি বিতরণ কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা সদরের এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থিদের মাঝে এই ইফতার সামগ্রি বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
এ সময় তিনি বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করা হয়।
জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওছার দ্বীপ এর সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রি বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম রকি, আদমদীঘি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাশার মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ছনি, সহ-সভাপতি শিমুল সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অভি, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সেজান, আদমদীঘি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আউয়াল মুন্না, জেমস আহমেদ বাপ্পি, বিপ্লব আহমেদ, ফিরোজ রহমান, আবু দারদা রিফাত, শাফিউল, সৌরভ রাজ, আতিকুল, কাউসার ও মুগ্ধসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। #















