BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাইমদ ও মদ তৈরির ২০০ লিটার উপকরণসহ উত্তম পাহান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রাম থেকে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উত্তম পাহান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর গ্রামের জগেন পাহানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সাকের্লের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামে বিপুল পরিমান মাদকদ্রব্য চোলাই মদ মজুদ রয়েছে।

এমন গোপন সংবাদের ভিক্তিতে ইসবপুর গ্রামের উত্তম পাহানের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

এসময় তার একটি কক্ষের মধ্যে চাউলের ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকানো একটি প্লাস্টিকের জারকিনে ১৮ লিটার চোলাইমদ ও দুইটি প্লাস্টিকের বালতিতে রাখা মদ তৈরির ২০০ লিটার উপকরণ ওয়াশ উদ্ধারসহ উত্তম পাহানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে আদমদীঘি থানায় উত্তম পাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২২ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার