আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সুজন মিয়া (৩৪) নামের এক মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির উপজেলা নির্বাহি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত সুজন মিয়া আদমদীঘি উপজেলার কেল্লাপাড়া ছাতনি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে সুজন মিয়া নামের উল্লেখিত মাদক কারবারিকে ২পিন ইয়াবা ট্যাবলেটসহ আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থ দন্ডের আদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম। ওই দিন দন্ডপ্রাপ্তকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। #















