আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির কড়ই গ্রামে আদালতের নির্দেশ থাকা সত্বেও বিবাদী বিবাদমান সম্পত্তিতে জোড়পুর্বক বিল্ডিং নিমানের জন্য বেইজ ঢালায় কাজ করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) এই ঢালায় কাজ করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বাদি আদমদীঘি উপজেলার কড়ই গ্রামের এমজি আলী হজরতের ছোট ভাই আবু বক্কর ছিদ্দিকের নিজ নামে কবলা করা কড়ই মৌজায় মোট ২১ শতক জমি রয়েছে। ওই জমিতে প্রতিবেশি আফছার আলী ও তার ছেলে ওই জমি জবরদখল করে বাড়ি নির্মানের চেষ্টা করে। এনিয়ে উভয়ের মধ্যে বিবাদ চলে।
উল্লেখিত স্থানে বাড়ি নির্মান করতে না পারে সেজন্য এমজি হজরত বাদি হয়ে প্রতিপক্ষ আফছার আলী ও তার ছেলে জিল্লুর রহমানকে বিবাদী করে গত ২৮ জানুয়ারী বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
আদালত বাদির আনীত আবেদনটি আমলে নিয়ে সহকারি কমিশনার (ভুমি) আদমদীঘিকে বাদির আরজির বর্ণিত সম্পত্তি বিষয়ে অনুসরনপুর্বক তদন্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে দাখিলের নির্দেশসহ খতিয়ানে রেকডীয় জমির মালিকানা, অস্থান,স্কেচম্যাপ, বর্তমান ভোগদখলের সরজমিনে তদন্ত করা এবং অফিসার ইনচার্জ আদমদীঘি থানাকে বাদির আরজি বর্ণিত নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেন।
এদিকে আদালতের নির্দেশনা ও থানা পুলিশের নিষেশ সত্বেও প্রতিপক্ষ শুক্রবার বিবাদমান উল্লেখিত সম্পত্তিতে পাকা বাড়ি নির্মানের জন্য বেইজ ঢাকায় দেন বলে বাদির অভিযোগ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, প্রতিপক্ষকে বিবাদমান জায়গায় কোন প্রকার কাজ না করার জন্য বলা হলেও তা মানছেনা বাদিকে আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। #















