BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আতালান্তার জালে আবার গোল উৎসব করল বায়ার্ন

আতালান্তার জালে আবার গোল উৎসব করল বায়ার্ন

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথম লেগের বিশাল জয়ে পরের ধাপে এক পা দিয়েই রেখেছিল বায়ার্ন মিউনিখ। ফিরতি দেখায়ও আতালান্তাকে গোল বন্যায় ভাসিয়ে চাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল জার্মান ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে জার্মান চ্যাম্পিয়নদের জয় ৪-১ ব্যবধানে। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে তাদের অন্য দুই গোলদাতা লেনার্ট কার্ল ও লুইস দিয়াস।

দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে এগিয়ে গেল ভেসোঁ কম্পানির দল। প্রথম লেগে তারা জিতেছিল ৬-১ গোলে।

ম্যাচের ২১তম মিনিটে আতালান্তার বক্সে তাদের ডিফেন্ডার জিওর্জিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন।

চাপ ধরে রেখে ৪৪তম মিনিটে ব্যবধান বাড়ান কেইন। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের অর্ধশতক পূরণ হলো তার, ৬৬ ম্যাচে।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান লেনার্ট কার্ল। আর ৭০তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন লুইস দিয়াস।

শেষ দিকে আতালান্তার সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন সামারজিচ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ