BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি

আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে চলমান ইপিআই কার্যক্রমের পাশাপাশি শতভাগ হামের টিকার ড্রপআউট কাভারেজ’র লক্ষ্যে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার ( ১১ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, এমওডিসি ডা.শেখ রায়হান বিন আজিজ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ হাসিবুর রহমান শাহ্, এমটিইপিআই নূর আলম, এমসিজিএল এর প্রতিনিধি মোঃ ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, সারাদেশে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুও।

তিনি বলেন, হাম কেবল স্বাস্থ্য সমস্যা নয়; টিকাদান ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক সচেতনতার ঘাটতির প্রতিফলন। হাম বৃদ্ধির অন্যতম কারণ টিকাদানের কভারেজে ঘটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয়নি।

এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রæত ঘটে। টিকা না নেওয়া বা অসম্পুর্ণ ডোজ নেওয়ার ফলে একটি বড় জনগোষ্ঠী ঝুঁকির মুখে থাকে, যা প্রাদুর্ভাবের মুল কারণ। হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, উপজেলার সকল ইউনিয়নে ৯ মাস ও ১৫ মাসের বেশী বয়সী শিশু যাদের এমআর প্রথম ডোজ ও এমআর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় হয়েছিল কিন্তু টিকা নেয় নি, তাদেরকে এই কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয়।

এতে আটোয়ারী উপজেলায় এমআর প্রথম ডোজ ১৩১ জন শিশু লক্ষ্যমাত্রার বিপরীতে ১২৩ জন এবং এমআর দ্বিতীয় ডোজ ১৬৩ জন শিশু লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪৫ জন শিশুকে টিকা প্রদানে লক্ষ্যমাত্র অর্জিত হয়।

এছাড়াও প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি টিকাদান কেন্দ্রে আগত মা ও অন্যান্য শিশুদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রদান করেন এবং হাম রোগের কারণ, লক্ষণ ও বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

এসময় তিনি জানান যে, সারাদেশের ন্যায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পঞ্চগড়ের সকল উপজেলায় এমআর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত