BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, আটোয়ারীর মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন।

তিনি আরও বলেন, আমি আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে।

তিনি বলেন, সঠিকতথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূলনীতি- এটি বজায় রাখলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা আরও বাড়বে।

নবাগত ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগি শক্তি। সবাই মিলে কাজ করলে আটোয়ারীকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আটায়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ হাফিজুল ইসলাম, আব্দুল মজিদ, জরিফ হোসেন চৌধুরী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার