BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিফলকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর ধারাবাহিকভাবে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,ফেস্টুনসহ রঙিণ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক সাদা কবুতর অবমুক্ত করণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

উদ্বোধনের পর ধারাবাহিকভাবে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস্ ও গার্লস গাইড এর অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা ও সেলফি কর্ণার স্থাপন করা হয়। স্থানীয় সফল উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ১০টি স্টল বসানো হয়। সেলফি কর্ণারে বিভিন্ন পেশার নারী-পুরুষ ও শিশুদের ইচ্ছেমতো ছবি তুলতে বেশ আগ্রহ দেখা গেছে।

দিনব্যাপি সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে উদযাপন করতে পেরে মহান বিজয় দিবস উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধান্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ