BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে ইয়াবাসহ দুই যুবক আটক

আটোয়ারীতে ইয়াবাসহ দুই যুবক আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (২৫ ফেব্রæয়ারি) সন্ধায় ১১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।

আটককৃত যুবকরা হলো, উপজেলার দক্ষিণ সুখ্যাতি গ্রামের মৃত কলিম উদ্দীনের পুত্র মোঃ ফরিদুল ইসলাম (২৭) ও কিসমতদাপ খ্রিস্টানপাড়ার অমল দাসের পুত্র অজিত দাস (২১)।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনা ও পরামর্শ মোতাবেক অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোঃ জাহাঙ্গীর আলম ফকিরগঞ্জ বাজারের গরুহাটি থেকে ইয়াবাসহ হাতে নাতে তাদেরকে আটক করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আটোয়ারী থানার মামলা নং-০২, তারিখ : ২৫/০২/২০২৬। মামলা রুজুর পরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল