BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ ভারত সফরে যাচ্ছেন পুতিন

আজ ভারত সফরে যাচ্ছেন পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা।

গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট চুক্তি করে।

আজ বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে আসছেন প্রেসিডেন্ট পুতিন। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় সামরিক সহযোগিতা ও ভূ-রাজনীতি বিষয়টি গুরুত্ব পাবে বলে বিশ্লেষকরা বলছেন।

সামরিক চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কীভাবে সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে, একে অন্যকে সামরিক রসদ সরবরাহের বিষয়টিও চুক্তিতে রয়েছে।

ডুমার স্পিকার ভি ভোলোডিন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক। আমরা এই সম্পর্ককে মূল্য দিই। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ