BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আখাউড়ায় যুবদলের যুগ্ম আহ্বায়ক ৩৬ কেজি গাঁজাসহ আটক

আখাউড়ায় যুবদলের যুগ্ম আহ্বায়ক ৩৬ কেজি গাঁজাসহ আটক

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিকে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবদল নেতার নাম কামরুল হাসান (৪০)। তিনি আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেট কারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বিটিসি নিউজকে বলেন, কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক। সে যে মাদক ব্যবসায় জড়িত, তা আমি অবগত ছিলাম না। গ্রেফতারের পর নিজেই বোকা বনে গেছি। বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিটিসি নিউজকে বলেন, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের