BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আখাউড়ায় আ. লীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

আখাউড়ায় আ. লীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলার নোয়াপাড়া এলাকার ইসমাইল ভূইয়া (৪৫) ও রাব্বী খান (২৬), নয়াদিলের নান্নু মিয়া (৫১), দূর্গাপুর মধ্যপাড়ার বাহাউদ্দিন বাবুল (৫২) এবং ধর্মনগর গ্রামের মামুন চৌধুরী (৪০)কে গ্রেফতার করে পুলিশ।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ