BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ১৩ নভেম্বর লকডাউনের প্রতিবাদে বিএনপির চেয়ারপার্সন উপদেস্টা এ এস এম আব্দুল হালিমের নির্দেশে জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্তরে পথসভায় অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম।

এ ছাড়াও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার,মাহাবুর আলম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা জনগনের শান্তি বজায় রাখতে ফ্যাসিবাদী সংগঠনের ১৩ নভেম্বরকে লকডাউন প্রতিহত করতে প্রতিটি মহল্লা,ইউনিয়নে ও ওয়ার্ডে নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ প্রদান করেন।

শোভাযাত্রা ও পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের