BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ

অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে অসুস্থ গবাদিপশুর মাংস থেকে অ্যানথ্রাক্স বা তড়কা জাতীয় রোগের বিস্তার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই উপজেলার একটি গ্রামে মোট আট জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

অ্যানথ্রাক্স উপসর্গে অসুস্থ হয়ে পড়াদের মধ্যে ছানারুল সরকার নামে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রাম থেকে নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।

তাছাড়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে শনিবার একটি বিশেষ দল ওই এলাকায় পরিদর্শনের কথা রয়েছে।

অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন- গোলাম মোস্তফা চুন্টু সরকার, ছানারুল সরকার, আসাদ মোল্লা, লাভলি বেগম, রাহুল সরকার, আবদুর রহিম সরকার, আলতাব হোসেন ও খাদিজা বেগম। এদের মধ্যে গালাম মোস্তফা চুন্টু রোগ নিরাময়ে কোনো চিকিৎসা নেননি। বাকিরা চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর উপজেলা সদরের অদূরের চলনালী গ্রামের আবদুল গফুরের অ্যানথ্রাক্স আক্রান্ত লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করা হয়। এরপর থেকে ওই গরুটি জবাইয়ে জড়িত ৮ ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়। আক্রান্তরা সবাই চলনালী গ্রামের বাসিন্দা।

ইউপি সদস্য আবদুল কাদের বিটিসি নিউজকে বলেন, প্রথমে ছানারুলের মুখমণ্ডলে চুলকানির মতো ফোসকা বের হয়। এরপর একদিনের ব্যবধানে আরও ৭ ব্যক্তির শরীরে একই ধরণের লক্ষণ পাওয়া যায়।

অ্যানথ্রাক্স উপসর্গে অসুস্থ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যুবক রাহুল বিটিসি নিউজকে বলেন, পরিবারের মধ্যে আমি এবং আমার বাবা অসুস্থ হয়ে পড়েছি। আমার বাবার মুখে বামপাশ থেকে চোখেও সংক্রমণ হয়েছে।

এদিকে অ্যানথ্রাক্স উপসর্গে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জানাজানির পর গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল রোগীদের চিকিৎসা দিতে বৃহস্পতিবার চলনালী গ্রামে যায়। ওই টিমের চিকিৎসক অহিদুজ্জামান রুবেল বিটিসি নিউজকে বলেন, রোগীদের তালিকা প্রস্তুত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চাকআদালত-খাঁ ও মামুদপুর গ্রামের ১২ ব্যক্তি ‘অ্যানথ্রাক্স’ আক্রান্ত হয়েছিলেন।

ওই গ্রামে অ্যানথ্রাক্স উপসর্গে আক্রান্তদের কাছ থেকে নমুনা সংগ্রহের কথা জানিয়েছে আইইডিসিআর।

গবেষণা টিমের প্রধান চিকিৎসক অধ্যাপক রহমান বলেন, চলনালী গ্রামের ৮ জন নারী-পুরুষের শরীরে ‘অ্যানথ্রাক্সের’ উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তিদের ক্ষতস্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাছাড়া আগামী শনিবার সেখানে আইইডিসিআর-এর একটি টিম পাঠানো হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী