BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থাভাবে চিকিৎসাহীনতায় মৃত্যু পথযাত্রী সিএইচসিপি নাসরিন

অর্থাভাবে চিকিৎসাহীনতায় মৃত্যু পথযাত্রী সিএইচসিপি নাসরিন

নাটোর প্রতিনিধি: নাসরিন খাতুন (৩৫) পেশায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। সমাজের অসহায় দুস্থ মানুষদের অসুস্থতায় তিনি চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। কিন্তু জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে নিজেই যেন মৃত্যুর প্রহর গুনছেন। অর্থাভাবে তার যথাযথ চিকিৎসাও করাতে পারছেন না ক্ষুদ্র ব্যবসায়ী স্বামী।

নাসরিন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন নগর ইউনিয়নের কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুল ইসলামের স্ত্রী।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনী ও লিভারের নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। ইতিপূর্বে বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা নিলেও তিনি গত প্রায় এক মাস যাবৎ সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু দিন দিন অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা জন্য বর্তমানে তাকে ঢাকার মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন।

এতে কমপক্ষে সাত লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তার ক্ষুদ্র ব্যবসায়ী স্বামীর পক্ষে এতো টাকার যোগান দেয়া কোনভাবেই সম্ভব হচ্ছে। এতে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

তার স্বামী সাইদুল ইসলাম বলেন, ইতিমধ্যে তার চিকিৎসায় ব্যবসার পূঁজিসহ যৎ সামান্য জমি ছিল, সেটাও বেচে প্রায় তিন লাখ টাকা খরচ করা হয়েছে। এখন আমার আর খরচ করার মত সাধ্য নাই। কিন্তু তাকে বাঁচাতে না পারলে দুটি ছোট ছোট সন্তানকে নিয়ে আমি কিভাবে বাঁচবো।

সমাজের দানশীল ব্যাক্তিরা যদি এগিয়ে আসতেন তাহলে হয়তো আমার স্ত্রী প্রাণে বেঁচে যাবে, আর শিশু সন্তান দুটিও এতিম হওয়া থেকে রক্ষা পাবে।

যদি কেউ তার চিকিৎসায় এগিয়ে আসতে আগ্রহী হন তাহলে সোনালী ব্যাংক, বড়াইগ্রাম শাখার ৪৯০৩০০২১৪৮২৩১ নম্বর একাউন্টে অথবা তার স্বামীর ০১৭৪১-৭৩৯৭১১, ০১৭১৯-৫৩১০৯৭ বিকাশ নাম্বারে সাহায্য পাঠাতে পারেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার