BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দিইনি : স্বরাষ্ট্রমন্ত্রী

অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দিইনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকারনামায় আমরা সই করছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেয়ার নেব। একই সঙ্গে জুলাইয়ে নিহত পুলিশের তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলেও জানান তিনি।

রোববার (০১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সে অনুযায়ী চলবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বলেছেন? মহাসচিব কেন এ ব্যাখ্যা দিলেন আমি জানি না। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। আমাদের মহাসচিব কী বলেছেন আমি জানি না।

এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি।

তিনি বলেন, আপনাদের জানা আছে যে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। তার ভিত্তি ছিল, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় একটি দফা। সে দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে।

জুলাই জাতীয় সনদে যারা সই করেছেন, তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। সাংবিধানিক সুরক্ষা দিতে হবে৷ এসব অঙ্গীকারনামায় আমরা সই করেছি, অঙ্গীকার করেছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেয়ার নেব।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আর কতদিন মাঠে থাকবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বশস্ত্র বাহিনী কতদিন মাঠে থাকবে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেনাবাহিনী নিজেরাও মাঠে থাকতে চায় না। কারণ তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে, তা দেখতে হবে। তবে এই মুহূর্তে বলতে পারছি না মাঠ থেকে সেনাবাহিনী কবে প্রত্যাহার হবে। তবে অবশ্যই এক সময় তোলা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের সময়ে র‌্যাবের নাম ও পোশাক বদলানো হয়েছে, এ বিষয় আপনার দলের অবস্থান কী? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের বিষয়ে একটা জনচাহিদা রয়েছে। জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে যে, র‌্যাবের বিষয় কিছু সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেসব রাজনৈতিক সমঝোতা। আমাদের বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। এটি একটি বিশেষায়িত বাহিনী। প্রশ্ন হলো এ বাহিনী চাই কি না। উত্তর হলো চাই। তাহলে সেটা কি আদলে হবে, তাদের জুরিসডিকশন কী হবে, তাদের জবাবদিহি কী হবে, তাদের কীভাবে স্বচ্ছ রাখা যায়, তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পেতে পারি—এসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল