BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিনেত্রী থেকে ব্যবসায়ী তামান্না ভাটিয়া

অভিনেত্রী থেকে ব্যবসায়ী তামান্না ভাটিয়া

বিটিসি বিনোদন ডেস্ক: অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনার কেন্দ্রে, তবে এবার তার নাচ বা পর্দার উপস্থিতির জন্য নয়। আনুষ্ঠানিকভাবে নিজের জুয়েলারি প্রতিষ্ঠান ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর উদ্বোধন করেছেন তিনি। একটি ভিডিওর মাধ্যমে এই ব্র্যান্ডটির ঘোষণা দেওয়া হয়।

তামান্নার পর্দার বাইরের ব্যক্তিগত স্টাইলই এই ব্যবসার মূল অনুপ্রেরণা বলে জানান তিনি।

নতুন এই উদ্যোগ সম্পর্কে অভিনেত্রী জানান, বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন জীবনের জন্য পরিধানযোগ্য গয়নাকেই গুরুত্ব দিয়েছে এই ব্র্যান্ড, যা আরাম ও স্টাইল- দুটোরই ভারসাম্য বজায় রাখে।

ফ্যাশন ম্যাগাজিন গ্রাজিয়া-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তামান্না ভাষ্য, গয়নার ব্যবসার সঙ্গে তার পারিবারিক সংযোগ বহুদিনের।

তিনি বলেন, ‘আমার বাবা ১৫ বছরেরও বেশি সময় ধরে গয়নার ব্যবসায় যুক্ত। একজন অভিনেতা হিসেবে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হয়—পোশাক, উপস্থিতি সবকিছুতেই। কিন্তু একটা সময়ে বুঝতে পারি, ফ্যাশনের নামে আমি আর অস্বস্তিকর কিছু পরতে চাই না।

এমনও হয়েছে, এমন পোশাক পরেছি যেখানে শ্বাস নেওয়াই কষ্টকর ছিল এবং আমাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়েছে। তখনই সিদ্ধান্ত নিই—অস্বস্তিকে কখনোই সাজসজ্জার অংশ বানাব না।’

নিজের পছন্দসই গয়না সম্পর্কে তামান্না আরও বলেন, ‘গত আড়াই বছরে আমি উজ্জ্বল সোনা, প্রাকৃতিক হীরা ও রত্নপাথরের দিকে বেশি ঝুঁকেছি—যেগুলো বাস্তব জীবনে আমাকে স্বচ্ছন্দ বোধ করায়।

আমি স্বীকার করি, আমি একটু অলস প্রকৃতির মানুষ। তাই এমন গয়না চাই যা সহজে পরা যায়, দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে যায়। কিন্তু বাজারে কেনাকাটা করতে গিয়ে আমার লাইফস্টাইলের সঙ্গে মানানসই গয়না খুব একটা পেতাম না।’

এই ‘অভাব’ থেকেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-র ধারণার জন্ম বলে জানান অভিনেত্রী।

তামান্না ভাটিয়া কত টাকার মালিক?

১৯৮৯ সালে মুম্বাইতে জন্ম নেওয়া তামান্না ভাটিয়া মাত্র ২০ বছরের ক্যারিয়ারে কাজ করেছেন ৮০টিরও বেশি সিনেমায়। ২০০৫ সালে অভিজিৎ সাওয়ান্তের মিউজিক ভিডিও ‘লাফজো মে’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন।

পরে হিন্দি সিনেমা ‘চাঁদ সা রোশন চেহরা’-তে প্রধান নারী চরিত্রে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ২০০৬ সালে ‘শ্রী’ দিয়ে তেলেগু এবং ‘কেদি’ দিয়ে তামিল সিনেমায় যাত্রা শুরু করেন এ তারকা অভিনেত্রী।

তিনি ভারতীয় অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ছবির মাধ্যমে ১০০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করেন।

তথ্য অনুযায়ী, তামান্নার মোট সম্পদের পরিমাণ প্রায় ১২০ কোটি রুপি। প্রতি সিনেমার জন্য তিনি ৪ থেকে ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

এদিকে, সর্বশেষ তাকে দেখা গেছে ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ওয়েব সিরিজে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি, নাকুল মেহতা ও জাভেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত