BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে বিয়ের দাবি পূরণ সাবেক স্বামীর বাড়িতে ৫ লক্ষ টাকা কাবিনে স্থান

আত্মহত্যার হুমকি: বাগমারায় বিয়ের দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বিয়ের দাবিতে সাবেক স্বামীর বাড়িতে স্ত্রী লিপি (৩৬) অনির্দিষ্ট কালের অনশন শেষ হলো পুনরায় ৫ লক্ষ টাকা কাবিনে। মঙ্গলবার রাতে স্থানীয়দের সহযোগীতায় ৭ দিনের অনশন ভেঙ্গে পুনরায় কামলা দেয়া হয়েছে।

লিপির সাবেক স্বামী আঃ বারী ওরফে মজিদের বাড়িতে অনহারে-অর্ধহারে দিন যাপন খবরটি সোশাল মিডিয়া ভাইরাল ও সাংবাদিকদের তৎপরতায় এ বিষয় বিবেচনা করে বাধ্য হয়ে পুনরায় সংসার করতে রাজি হলেন স্বামী আব্দুল বারী ওরফে মজিদ।

প্রসঙ্গত: উপজেলার দর্গামাড়িয়া মহল্লার মৃত হযরত আলীর ছোট মেয়ের সংগে একই গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আঃ বারীর দ্বিতীয় বিয়ে হয় বিগত ৫ বছর ধরে ঘর সংসার করে। আব্দুল বারী উপজেলার চানপাড়া বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন একই গ্রামের লিপিকে।

লিপিও ছিল স্বামী পরিত্যাক্তা। পারিবারিক সন্মতি ক্রমে বিয়ের ৫ বছর তারা এক সঙ্গে কাটে। এ সময় কয়েক দফা লিপির পরিবার কয়েক লক্ষ টাকা যেতৈক হিসেবে বারী হাতিয়ে নেয়। এর গত প্রায় ৭ মাস পূর্বে পারিবারিক কলহলের কারণে গোপনে আব্দুল বারী কোটের মাধ্যমে লিপিকে তালাক দেন।

বিষয়টি জানাজানি হলে মামলা-মোকদ্দমা হবে এমন আশঙ্কায় বারী তালাকনামা গোপন রাখে। পরবর্তিতে ডির্ভোস বিষয় জানাজানি হলে মেয়ে বাপের বাড়িতে অবস্থান নেয়।

পরবর্তিতে আব্দুল বারী কয়েক দফা লিপিকে পুনরায় সাদীর প্রস্তাব দেয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে বাড়িতে ডাকে।

লিপি দাবি করে বলেন, আঃ বারী আমাকে পুনরায় বিয়ে করবে বলে তার বাড়িতে আসার কথা বলে সে আর কথা রাখছিল না। বিভিন্ন ফন্দি- ফেক করতে থাকলে গ্রামবাসীসহ স্থানীয় নেতৃবৃন্দরে হস্তক্ষেপে গত রাতে তাদের পুনরায় বিয়ে পড়ানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ