BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণা-আলপিরা

মেয়েদের লিগে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

বিটিসি স্পোর্টস ডেস্ক: উইমেন’স ফুটবল লিগের প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করতে রাজশাহী স্টার্সের দরকার ছিল ১ পয়েন্টে। শিরোপা লড়াইয়ে প্লে-অফে টেনে নিতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রয়োজন ছিল জয়।

দুই দলের লড়াইয়ে অনায়াস জয়ে শিরোপা জিতল ঋতুপর্ণা-আলপিদের রাজশাহী।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার শেষ রাউন্ডের খেলায় সেনাবাহিনীকে ৩-০ গোলে হারায় রাজশাহী। ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।

দুই দলের প্রথমার্ধে লড়াই হয়েছে জমজমাট। রক্ষণ জমাট রাখার দিকেই মনোযোগী ছিল দুই দল। এ অর্ধে গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়তে থাকে রাজশাহীর।

৪৭তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলমুখে বাড়ানো আড়াআড়ি পাস গোলকিপার ঝাঁপিয়ে আটকাতে পারেননি। অনায়াসে ফাঁকা পোস্টে জাল জড়িয়ে দেন আলপি আক্তার।

রাজশাহী ব্যবধান দ্বিগুণ করে নেয় দ্রুতই। ৫৮তম মিনিটে বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার বাড়ানো ক্রসে দৃষ্টিনন্দন ভলিতে লক্ষ্যভেদ করেন শাহেদা আক্তার রিপা।

শেষ দিকে রিপার ক্রসে আলপির হেড পাস পেয়ে ঋতুপর্ণা লক্ষ্যভেদ করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল