BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ খান, আলোচনায় যার নাম

অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ খান, আলোচনায় যার নাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে রশিদ খানকে সরানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে আফগানিস্তানের একাধিক গণমাধ্যম।

তার জায়গায় টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।

গণমাধ্যমগুলোর দাবি, বোর্ডের এই সম্ভাব্য সিদ্ধান্তের পেছনে ‘ব্যক্তিগত কিছু বিষয়’ কাজ করছে।

যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এসিবি।

রশিদ খান দীর্ঘদিন ধরেই আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি বোলারদের একজন হিসেবে পরিচিত রশিদ ২০১৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন। পরবর্তীতে দলীয় রদবদলের সময় আবারও নেতৃত্বের দায়িত্ব পান তিনি।

তার নেতৃত্বেই আফগানিস্তান আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য পায়।

তবে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাকে অধিনায়কত্ব থেকে সরানোর চিন্তা করেছিল বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।

এবার নতুন করে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে।

ব্যাটিং লাইনআপের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ইবরাহিম জাদরানকে কেবল টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে তিনি এখনো সেই প্রস্তাবে সম্মতি দেননি বলেও সূত্র জানিয়েছে।

রশিদ খানের অধিনায়কত্বে আফগানিস্তান দল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার অভিজ্ঞতা দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। ফলে নেতৃত্বে পরিবর্তন এলে সেটি দলের জন্য বড় ধরনের কৌশলগত রদবদল হিসেবেই দেখা হবে।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।

তবে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে, আফগানিস্তান কি নতুন নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে? #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ