BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া সাগরের দিকে একটি ‘অজ্ঞাত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জাপানের কোস্ট গার্ড বলছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো ইতোমধ্যে সাগরে পতিত হয়েছে।

জাপানের বার্তা সংস্থা জিজি প্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে পড়ে।

চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে, দক্ষিণ কোরিয়ার নেতা চীনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্যভাবে রাশিয়ায় রফতানির আগে অস্ত্রগুলো পরীক্ষা করা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ