BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিনয় ছেড়ে সেই ‘কমপ্ল্যান গার্ল’ এখন কোথায়, কী করছেন

অভিনয় ছেড়ে সেই ‘কমপ্ল্যান গার্ল’ এখন কোথায়, কী করছেন

বিটিসি বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে উত্থান-পতন সময়ের পর শোবিজ জগতকে বিদায় জানিয়ে বর্তমানে ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া।

গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থেকেও তিনি যেভাবে নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির সিনেমায় কাজ করা এই অভিনেত্রী ক্যারিয়ারে সবচেয়ে বেশি খ্যাতি পান ২০০৯ সালে বলিউড ভাইজান সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

কিন্তু ২০১০ সালে হঠাৎ করেই অভিনয় থেকে সরে দাঁড়ান আবেদনময়ী এই নায়িকা।

ক্যারিয়ারের সূচনা

আয়েশা টাকিয়া মাত্র ৪ বছর বয়সে তার প্রথম বিজ্ঞাপনে কাজ করেন। এই বিজ্ঞাপনটি ছিল ‘কমপ্ল্যান’-এর, যেখানে তিনি শাহিদ কাপুরের সঙ্গে কাজ করেছিলেন এবং ‘কমপ্ল্যান গার্ল’ হিসেবে পরিচিতি পান।

পরে ১৪ বছর বয়সে মিউজিক ভিডিওর মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় যাত্রা শুরু করেন তিনি।

২০০০ সালে ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘মেরি চুনার উড় উড় যায়ে’ তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। এরপর ‘শেক ইট ড্যাডি’ মিউজিক ভিডিওতেও দেখা যায় তাকে।

সিনেমায় যাত্রা

২০০৪ সালে আব্বাস-মাস্তানের ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আয়েশার।

তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে, ‘দিল মাঙ্গে মোর’ (২০০৪), ‘সোচা না থা’ (২০০৫), ‘ডোর’ (২০০৬) সিনেমায় তার অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়।

তবে তিনি বড়পর্দায় সবচেয়ে বড় সাফল্য পান ওয়ান্টেড (২০০৯) সিনেমার মাধ্যমে। সালমান খানের বিপরীতে এই ব্লকবাস্টার সিনেমাটি তার ক্যারিয়ারের স্মরণীয় একটি চলচ্চিত্র।

অভিনয় থেকে বিদায়

২০১০ সালে রণবিজয় সিংয়ের বিপরীতে ‘মোড’ ছিল তার অভিনীত শেষ সিনেমা। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারায় এবং ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে তিনি ধীরে ধীরে অভিনয় থেকে সরে আসেন। ২০১২ সালে মিউজিক রিয়েলিটি শো ‘সুর ক্ষেত্র’ সঞ্চালনার মধ্য দিয়ে তিনি গ্ল্যামার ইন্ডাস্ট্রিকে বিদায় জানান।

ব্যক্তিগত জীবন ও বর্তমান ব্যস্ততা

বলিউডে থাকা অবস্থাতেই ২০০৯ সালে দীর্ঘদিনের প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। ফারহান একজন প্রতিষ্ঠিত রেস্তোরাঁ ব্যবসায়ী এবং সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে। বর্তমানে তাদের সংসারে মিকাইল আজমি নামে একটি পুত্রসন্তান রয়েছে।

আয়েশা টাকিয়া এখন কোথায়?

রুপালি পর্দার মায়া ত্যাগ করে আয়েশা এখন একজন পুরোদস্তুর ব্যবসায়ী। স্বামী ফারহান আজমির সঙ্গে মিলে তিনি তাদের পারিবারিক রেস্তোরাঁ ব্যবসা দেখাশোনা করছেন এবং লাইমলাইট থেকে দূরে নিজের মতো করে ছিমছাম জীবন উপভোগ করছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শত চেষ্টায়ও পেটের মেদ কমছে না, ফলো করুণ তামান্না ভাটিয়ার ডায়েট চার্ট শরীয়তপুরে ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করলেন স্থানীয়রা, গুদামে ফেরত ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত